আখাউড়ায় অভিযানের সময় পালালো ড্রেজার দিয়ে মাটি উত্তোলনকারিরা

মোঃ হাবিবুর রহমান,  (ব্রাহ্মণবাড়িয়া)  :  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামে এ অভিযান চালানোর সময় মাটি উত্তোলনকারিরা দৌঁড়ে পালায়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো. কফিল উদ্দিন মাহমুদ বলেন, ‘অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি উত্তোলন করার অভিযোগ পেয়ে […]

বিস্তারিত

সাউথইস্ট ব্যাংকের আর্থিক সক্ষমতা, পরিচালনা কাঠামো এবং নেতৃত্ব নিয়ে একাধিক অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  : দেশের ব্যাংকিং খাতে চলমান অস্থিরতার মধ্যে নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে সাউথইস্ট ব্যাংক। আর্থিক সক্ষমতা, পরিচালনা কাঠামো এবং নেতৃত্ব নিয়ে একাধিক অভিযোগ ও প্রশ্ন ঘিরে প্রতিষ্ঠানটিকে নিয়ে উদ্বেগ বাড়ছে সংশ্লিষ্ট মহলে। বিশেষ করে চেয়ারম্যান এম এ কাসেম এবং তার ঘনিষ্ঠ আত্মীয় মুশফিকুর রহমান-কে কেন্দ্র করে প্রভাবশালী একটি সিন্ডিকেটের অভিযোগ পরিস্থিতিকে আরও জটিল […]

বিস্তারিত

হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট গ্রেফতার : রাজধানীজুড়ে মাদক সাম্রাজ্যের চাঞ্চল্যকর নেটওয়ার্ক উন্মোচিত

নিজস্ব প্রতিবেদক   : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় বিস্তৃত একটি শক্তিশালী মাদক চক্রের সন্ধান মিলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে। একই দিনে পৃথক অভিযানে কুখ্যাত “হেরোইন সম্রাজ্ঞী” ও “ইয়াবা সম্রাট” গ্রেফতার হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উত্তরা সার্কেল টিম ৫ এপ্রিল দিনব্যাপী অভিযান চালিয়ে বিকাল প্রায় ৫টায় রাজধানীর […]

বিস্তারিত

গোপালগঞ্জের  মুকসুদপুরে ঘুষের দাবিতে ইউপি সদস্যকে লাঞ্ছিত করার অভিযোগ পিআইও’র বিরুদ্ধে  

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :   গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) বিরুদ্ধে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধর করার অভিযোগ উঠেছে। ঘুষের দ্বিতীয় কিস্তির টাকা দিতে অস্বীকৃতি জানানোয় গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা পিআইও কার্যালয়ে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ইউপি সদস্য এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ […]

বিস্তারিত

সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

মোঃ মিঠু মিয়া,  (গাইবান্ধা)  :  সার সিন্ডিকেট বন্ধের দাবিতে গাইবান্ধায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিক দল। শনিবার (৪ এপ্রিল) দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধা ঘণ্টাব্যাপী চলা এই অবরোধে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে সৃষ্টি হয় যানজট। এ সময় বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে […]

বিস্তারিত

বাংলাদেশ সেনাবাহিনীর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এর (মাইটি সিক্সার্স) অবসরপ্রাপ্ত সদস্যদের মিলনমেলা অনুষ্ঠিত

বাগেরহাট প্রতিনিধি   :  বাংলাদেশ সেনাবাহিনীর ৬ষ্ঠ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট (মাইটি সিক্সার্স) এর প্রাক্তন সদস্যদের আয়োজনে (৪ এপ্রিল) শনিবার সকাল ১০ টায় ঢাকা সেনানিবাসের “এম ই এস” কনভেনশন হলে এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাপ্রধান জেনারেল (অবঃ) জনাব ইকবাল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেঃ […]

বিস্তারিত

বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

বাগেরহাট প্রতিনিধি  :  বাগেরহাটের রামপালে চাঁদা দাবি করে এক সাংবাদিক কে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক মোঃ সোহানুর রহমান রামপাল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে, দৈনিক খোলা কাগজ-এর সাংবাদিক মোঃ সোহানুর রহমানের কাছে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অভিযুক্ত হিসেবে রামপাল উপজেলার […]

বিস্তারিত