নিজস্ব প্রতিবেদক : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। শনিবার বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

👁️ 101 News Views
