উত্তর কাস্টমস বন্ডে মাসুম-হাসনাইন চক্রের ‘ঘুষের হাট’ : কোটি টাকার মাসোহারা, ফাইল আটকে অর্থ আদায় ও সম্পদ গড়ার অভিযোগ; নতুন কমিশনারের কাছে তদন্তের দাবি !

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পের জন্য গুরুত্বপূর্ণ কাস্টমস বন্ড ব্যবস্থাপনার অন্যতম কেন্দ্র বন্ড কমিশনারেট ঢাকা (উত্তর)। সেই প্রতিষ্ঠানের কয়েকজন কর্মকর্তাকে ঘিরে ওঠা ঘুষ, ক্ষমতার অপব্যবহার, বন্ড সুবিধার অনিয়ম এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ নিয়ে নতুন করে তোলপাড় শুরু হয়েছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন রাজস্ব কর্মকর্তা (আরও) বিএম আব্দুল্লাহ আল মাসুম এবং কমিশনারের স্টাফ অফিসার এআরও […]

বিস্তারিত

দুই যুগেও বদলি নেই রুহুল আমিনের  :  মিরপুর বিআরটিএতে ‘দালাল সিন্ডিকেটের’ রামরাজ্য, পুরোনো সিএনজি কেলেঙ্কারির পর নতুন অভিযোগ !  

বিশেষ প্রতিবেদক  :  বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১ যেন দীর্ঘদিন ধরেই একই বলয়ের নিয়ন্ত্রণে। আর সেই বলয়ের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হিসেবে অভিযোগের কেন্দ্রে রয়েছেন সহকারী রাজস্ব কর্মকর্তা খান মোহাম্মদ রুহুল আমিন। দীর্ঘ প্রায় দুই যুগ ধরে একই সার্কেলে কর্মরত থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে পুরোনো অনিয়ম-দুর্নীতির অভিযোগের রেশ কাটতে না কাটতেই এবার উঠেছে […]

বিস্তারিত

মাগুরার অভিযোগ পেরিয়ে জাতীয় সংসদ ভবনের দায়িত্বে নাহিদ পারভেজ : দরপত্রের আগেই কাজ, ভাউচারনির্ভর ব্যয় ও ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ; দুদকের এনফোর্সমেন্ট অভিযানের পরও গুরুত্বপূর্ণ পদায়ন ! 

বিশেষ প্রতিবেদক  : রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ, সংস্কার ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদ পারভেজকে ঘিরে পুরোনো অভিযোগের সঙ্গে এবার যুক্ত হয়েছে নতুন প্রশ্ন। মাগুরায় দায়িত্ব পালনকালে তাঁর বিরুদ্ধে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার আগেই কাজ শুরু, ভাউচারনির্ভর ব্যয় এবং নির্দিষ্ট ঠিকাদারকে সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযানও চালিয়েছিল : […]

বিস্তারিত

নদী ভাঙনকবলিত অসহায়দের পাশে আনভীর বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন

নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ)  :  মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙনকবলিত অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি) ফাউন্ডেশন। বুধবার বিকালে উপজেলার চকহরিচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ শতাধিক অসহায় মানুষের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিধি ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবিরের সহধর্মিণী শায়লা কবীর। খাদ্য […]

বিস্তারিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু, তদন্তের আওতায় আসবে অন্যরাও  ?  উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগের ছড়াছড়ি, দুদকের সামনে বড় চ্যালেঞ্জ

বিশেষ প্রতিনিধি  : একটি সরকারের পতন বা মেয়াদ শেষ হওয়ার পর তার রেখে যাওয়া সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের হিসাব-নিকাশ শুরু হওয়াই স্বাভাবিক। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার কর্মকাণ্ড নিয়ে যখন একের পর এক দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, নিয়োগ-বাণিজ্য ও অর্থপাচারের অভিযোগ সামনে আসে, তখন প্রশ্ন ওঠে—এসবের কতটা সত্য? সাম্প্রতিক সময়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব […]

বিস্তারিত

ঢাকার চার এলাকায় মাদকবিরোধী সাঁড়াশি অভিযান :  ডিএনসির অভিযানে ১৪ জন গ্রেফতার, ইয়াবা-গাঁজা-হেরোইন উদ্ধার; ৮ জনের সাজা

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীতে মাদকের বিস্তার ঠেকাতে ফের জোরালো অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), ঢাকা মেট্রো (দক্ষিণ)। মহানগরীর রমনা, খিলগাঁও, সবুজবাগ, মুগদা, কোতোয়ালী, বংশাল ও পল্টন এলাকায় পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে ৮ জনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অপর […]

বিস্তারিত

আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা’—বাড্ডার শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : ‘আমি মাউশির ডিজির লোক, আমার হাত অনেক লম্বা। নিউজ হোক আর যাই হোক, আমার কিছুই হবে না—আমার বিরুদ্ধে যারা সাংবাদিকদের কাছে তথ্য দিচ্ছে, তাদের দেখে নেব।’ রাজধানীর বাড্ডা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুল হাকিমকে ঘিরে ওঠা এমন বিস্ফোরক অভিযোগ এখন আর শুধু অভিযোগের পর্যায়ে নেই; বিষয়টি গড়িয়েছে আনুষ্ঠানিক তদন্তে। ঘুষ-দুর্নীতি, এমপিও […]

বিস্তারিত

মুক্তিযুদ্ধের রণাঙ্গন থেকে বিমান বাহিনী গঠনের কারিগর—শ্রদ্ধায় স্মরণ খাদেমুল বাশার ও মফিজুল হককে

নিজস্ব প্রতিবেদক  :  মুক্তিযুদ্ধের রণাঙ্গনে বীরত্ব, স্বাধীনতার পর নবীন বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অসামান্য অবদান আর শেষ পর্যন্ত মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত—এক বীর বৈমানিকের এমন গৌরবোজ্জ্বল ও বেদনাবিধুর অধ্যায় স্মরণ করে গভীর শ্রদ্ধায় দিনটি পালন করল বাংলাদেশ বিমান বাহিনী। সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লীডার মফিজুল […]

বিস্তারিত

বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি নিয়ে বিস্ফোরক বিতর্ক : ‘স্বাক্ষর জাল’ বললেন কেন্দ্রীয় সভাপতি

নিজস্ব প্রতিবেদক  :  বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাতীয়তাবাদী শ্রমিক দলের ২৭ সদস্যের কমিটি ঘোষণাকে ঘিরে তীব্র বিতর্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমিটি অনুমোদনের কাগজে নিজের স্বাক্ষর থাকার বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন। তিনি ওই স্বাক্ষরকে ‘কম্পিউটারে তৈরি’ এবং ‘কারসাজি করা’ বলে দাবি করেছেন। এ ঘটনায় কমিটি গঠন […]

বিস্তারিত

আস্থা ফেরাতে নতুন উদ্যোগ  :  গুলশানে হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংকের মডেল শাখা

নিজস্ব প্রতিবেদক   :  দীর্ঘদিনের নানা সীমাবদ্ধতার পর গ্রাহকদের স্বাভাবিক ব্যাংকিং সেবা নিশ্চিত করার দিকে গুরুত্ব দিচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. আবেদুর রহমান সিকদার জানিয়েছেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনাই এখন ব্যাংকের অন্যতম প্রধান লক্ষ্য। সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে আবেদুর রহমান সিকদার বলেন, একজন গ্রাহক প্রয়োজনের সময় […]

বিস্তারিত