নিজস্ব প্রতিনিধি : সিআইডি পুলিশ কর্মকর্তা সেজে টেলিফোনে ভয় দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে সিপিসি কর্তৃক আটক ১। মাদারীপুর কালকিনির সিরাজুল ইসলাম কখনো পুলিশ অফিসার, কখনো সরকারী দপ্তরের উচ্চপদস্হ কর্মকর্তা। দীর্ঘদিন যাবৎ নিজেকে এমনভাবে উপস্হাপন করে অভিযোগ নিস্পত্তির নামে সরকারী কর্মচারীদের মোবাইল ফোনে ভয় প্রলোভন দেখিয়ে আর্থিক প্রতারণা করে আসছিলেন।

সিপিসি সাইবার ইন্টেলিজেন্সের একটি টিম গতরাতে অভিযান চালিয়ে তাকে মোহাম্মদপুরের বসিলা এলাকা থেকে আটক করে।
👁️ 121 News Views
