নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ

নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জ্যোতিশ্বর পাল এর নেতৃত্বে ঢাকা মহানগরীর ফার্মগেট এলাকায় অবস্হিত “কাসুন্দী রেঁস্তোরা লি:” এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে রেফ্রিজারেটর এবং রান্নাঘরে খাদ্য সংরক্ষণে অব্যবস্হাপনা ও দায়িত্বহীনতা পরিলক্ষিত হয়।ছত্রাকযুক্ত সবজি, বিষ্ঠাযুক্ত ডিম পাওয়া যায়।এছাড়াও রেস্টুরেন্ট কর্তৃপক্ষ রেস্টুরেন্ট পরিচালনার জন্য যথাযথ কর্তৃপক্ষ প্রদত্ত রেস্টুরেন্ট কর্মচারীদের স্বাস্হ্য সনদ, ক্রয় বিক্রয় চালানসহ আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ১,০০,০০০ (এক লক্ষ) টাকা জরিমানা করা হয়। এসময় রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে রান্নাঘর ও রেফ্রিজারেটরের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। অভিযানকালে নিরাপদ খাদ্য পরিদর্শক মিজানুর রহমান সিকদার এবং ব্যটালিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্হিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 130 News Views