ইয়াবাসহ গ্রেফতার ১

সিলেট

নিজস্ব প্রতিনিধি : ০১/০১/২০২১খ্রিঃ ১৯.৫৫ ঘটিকার সময় অত্র থানাধীন বড়শালা বাইপাস রোড সংলগ্ন আজমল আহমদ এর মেসার্স মাহদি ষ্টোর নামক দোকানের সামনের খালি জায়গায় হইতে গোপন সংবাদের ভিত্তিতে এসআই(নিঃ)/পলাশ চন্দ্র দাশ ও এসআই(নিঃ)/অমিত সাহা সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ১০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামী মোঃ আব্দুর নূর (৩৫) পিতা-মৃত রমিজ আলী, সাং-বাছাটিলা, দক্ষিন লালবাগ, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, বর্তমান সাং-সোনাডর, ইউনুস মার্কেট, এয়ারপোর্ট হাউজিং, (হেলাল আহমেদ এর বাসার ভাড়াটিয়া), থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটকে আটক করেন। উপস্থিত সাক্ষীদের সম্মুখে ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীকে নিজ হেফাজতে নিয়া জব্দকৃত আলামত সহ থানায় উপস্থিত হইয়া আসামীর বিরুদ্ধে এজাহার দায়ের করিলে এজাহারের প্রেক্ষিতে এয়ারপোর্ট থানার মামলা নং-০২, তাং-০১/০১/২০২১খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)।


বিজ্ঞাপন

 

 

👁️ 120 News Views