ফেন্সিডিলসহ ২ শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী

নিজস্ব প্রতিবেদক : গোয়েন্দা তথ্যের ভিত্তিতে RAB-5, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শুক্রবার ভোর ০৪:১৫ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পুকুরিয়া এলাকায় অপারেশন পরিচালনা করে।
উক্ত অভিযানে, ৩৫৮ বোতল ফেন্সিডিল (মূল্য আনুমানিক ০৩ লক্ষ ৫৮ হাজার টাকা), ০২ টি মোবাইল ফোন, ০২ টি সীমকার্ডসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ১। মোঃ বাবু (৩৮), পিতা-মোঃ কাঞ্চন খাঁ, সাং-আসাম কলোনী, থানা-চন্দ্রিমা, রাজশাহী মহানগর ২। মোঃ অলিবুল অকিব (৪০), পিতা-মৃতঃ আঃ ছালাম, সাং-নিজপাড়া, থানা-সদর, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে গ্রেফতার করেন। উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন

 

👁️ 128 News Views