নিজস্ব প্রতিবেদক : দেশের সবচেয়ে বড় করোনা ডেডিকেটেড হাসপাতালের উদ্বোধন করা হয়েছে। রোববার সকাল সাড়ে ১১টায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক হাসপাতালটি উদ্বোধন করেন।

রাজধানীর মহাখালীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) পাইকারি কাঁচাবাজারের ভবনে স্থাপন করা হয়েছে হাসপাতালটি।
এক হাজার বেডের এই হাসপাতালের নাম দেয়া হয়েছে ‘ডিএনসিসি ডেডিকেটেড করোনা হাসপাতাল’। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, এখানে থাকবে ১০০ শয্যার আইসিইউ। ১১২টি এইচডিইউ স্থাপন করা হয়েছে। এছাড়া রোগীদের জন্য সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থাও রয়েছে।
এই হাসপাতালে চিকিৎসাসেবা দিতে ৫০০ চিকিৎসক, ৭০০ নার্স, ৭০০ স্টাফ এবং ওষুধ, সরঞ্জামের ব্যবস্থা করছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

👁️ 120 News Views
