নিজস্ব প্রতিনিধি : সিপিসি-২, নাটোর ক্যাম্প, RAB-5, রাজশাহীর একটি অপারেশন দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গুরুদাসপুর, নাটোর এর সহিত ২৪ এপ্রিল ২০২১ তারিখ সকাল ০৭.৩০ ঘটিকা হতে ০৯.০০ ঘটিকা পর্যন্ত নাটোর জেলার গুরুদাসপুর থানাধীন খামার পাথুরিয়া গ্রামস্থ এলাকায় অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে, চোলাই মদ তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে চোলাই মদ-৩০ লিটার, চোলাই মদ তৈরী উপকরন -২৪৫ লিটার, চোলাই মদের পচুই -১২৫ লিটারসহ আসামী শ্রী মহাদেব বসাক (৪০), পিতা- মৃত বীরেন চন্দ্র বসাক সাং-খামার পাথুরিয়া থানা-গুরুদাসপুর জেলা-নাটোরকে আটকপূর্বক উক্ত আটককৃত ব্যক্তিকে ০১ (এক) বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
👁️ 140 News Views
