২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : ২৩ মে ২০২১ ইং তারিখ ২০.১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, এর সিপিএসসি (ইসলামপুর ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিঃ পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার লুৎফর রহমান এর নেতৃত্বে এসএমপির এয়ারপোর্ট থানাধীন টিবি গেইট মসজিদ মার্কেটস্থ জনৈক আল আমিন এর ভাঙ্গারীর দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৯০(নব্বই) পিস ইয়াবা জব্দসহ পেশাদার মাদক কারবারি ১। মোঃ মাজহারুল (২৭), পিতা- মৃত জাহেদুল ইসলাম, সাং- বাসা নং ৮৮, খানিসাইল, খেওয়াঘাট, থানা- কোতয়ালী, এসএমপি, সিলেট। ২। মোঃ নোমান আহমদ (৩১), পিতা- আব্দুল খালিক, সাং- বাসা নং ৮৮, খানিসাইল, খেওয়াঘাট, থানা- কোতয়ালী, এসএমপি, সিলেটদের’কে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষে র‌্যাব মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(ক) ধারা মূলে আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে।


বিজ্ঞাপন

 

 

👁️ 113 News Views