নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মোবাইল কোর্ট

অপরাধ

আজকের দেশ রিপোর্ট : মঙ্গলবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে ডিএসএস সুপার শপ, বেগম রোকেয়া স্বরনি, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকাতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে মেয়াদ উত্তীর্ণ বা মেয়াদ অস্পষ্ট কিছু খাবার পাওয়া যায়। অনেক পণ্যে আমদানিকারক এর কোন স্টিকার পাওয়া যায়নি। এছাড়া কাঁচা খাদ্যের সাথে জড়িত সেলসম্যানদের কারো স্বাস্থ্য সনদ নেই। এছাড়া বাদাম, খেজুর, ডাল, মসলা ও চাল জাতীয় বেশ কিছু খাদ্য মোড়কীকরণে যথাবিধি মানা হয় নি।

এ সকল অপরাধে ডিএসএস সুপারশপ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এর বিধান অনুযায়ী ২,০০,০০০/- (দুই লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদান ও তাৎক্ষণিক আদায় করা হয়।


বিজ্ঞাপন

এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য তাৎক্ষণিক বিনষ্ট করে দেয়া হয়।
ডিএসএস সুপার শপ কর্তৃপক্ষকে খাদ্যদ্রব্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, মজুদ ও বিক্রয়ে নিরাপদ খাদ্য আইনের সংশ্লিষ্ট বিধি অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, খাদ্য সংরক্ষন ও ভোক্তাদের স্বাস্হ্য ঝুঁকি এড়াতে নিয়ম মানতে নির্দেশনা দেয়া হয় এবং নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে দিকনির্দেশনা সংবলিত পোস্টার প্রদান করা হয়। ডিএসএস সুপার শপ এর কর্তৃপক্ষও নির্দেশনা মেনে চলবেন বলে অঙ্গীকার করেন।


বিজ্ঞাপন

অভিযানকালে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাইমেনা শারমিন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ আব্দুল খালেক মজুমদার, মনিটরিং অফিসার মোঃ আসলাম উদ্দিন এবং ব্যাটালিয়ন আনসার সদস্যবৃন্দের একটি চৌকস টিম উপস্হিত ছিলেন।

 

 

👁️ 100 News Views