নিজস্ব প্রতিনিধি : সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ), র্যাব-৫ ক্যাম্পের একটি আভিযানিক দল বুধবার ১৪ জুলাই, আনুমানিক দুপুর ২ টার সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৪নং মোবারকপুর ইউনিয়নের টোলবাড়ী গ্রামস্থ জনৈক আজিজ আহম্মেদ এর বাড়ীর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে, ভারতীয় তৈরি ৭৫,০০০ (পঁচাত্তর হাজার) পিস সিগারেট সহ ১ জন চোরাকারবারী গ্রেফতার হয়।
গ্রেফতার কৃত চোরাচালানি মোঃ সুমন আলী (২৬), পিতা- মোঃ তৈফুর আলী, মাতা- মোছাঃ রোজলী খাতুন, সাং-গোপালপুর, ইউপি-মনাকষা, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ, কে হাতেনাতে গ্রেফতার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
👁️ 115 News Views
