নিজস্ব প্রতিনিধি : যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম(বার), পিপিএম এর দিক-নির্দেশনায় বাগ আঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই(নিরস্ত্র) আকবর এর নেতৃত্বে একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ২১ অক্টোবর ১২ টা ১৫ মিনিটে বাগ আঁচড়া ০২ নং কলোনি মোড়ে পাকা রাস্তার উপর হতে ইজিবাইকের ভিতরে স্টিলের কলসের মধ্যে হতে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

এ সংক্রান্তে শার্শা থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে ।
আসামীর নাম ও ঠিকানাঃ মোঃ আফজাল হোসেন ওরফে মধু (৫০), পিতা-দুখু মিয়া, গ্রাম-সাদিপুর, থানা-বেনাপোল , জেলা-যশোর ।
👁️ 122 News Views
