খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে যশোর জেলা পুলিশের শুভেচ্ছা বিনিময়

অন্যান্য এইমাত্র

সুমন হোসেন ঃ গতকাল শনিবার ২৫ ডিসেম্বর খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে শুভেচ্ছা বিনিময় করেন মোঃ বেলাল হোসেন অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল যশোর ।


বিজ্ঞাপন

বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনে পালিত হয়েছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন। দিনটি উপলক্ষে যশোরেও নানা আয়োজনে খ্রিস্ট ধর্মানুসারীরা যথাযথ ধর্মীয় আচার, আনন্দ-উৎসব ও প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন।

বড়দিন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ হতে যশোর ফাতেমা হাসপাতালে খ্রিস্ট ধর্মানুসারীদের মাঝে কেক ও ফুলেল শুভেচ্ছা নিয়ে হাজির হয় মোহাম্মদ বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, “ক” সার্কেল, যশোরের নেতৃত্বে একটি টিম।

এসময় জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেয়া হয় হাসপাতালের পরিচালনা কমিটির প্রতিনিধিদের হাতে।


বিজ্ঞাপন
👁️ 117 News Views