নিজস্ব প্রতিনিধি ঃ শনিবার ১ জানুয়ারী, রাজশাহী মহানগরীর ২১নং ওয়ার্ডে সাগরপাড়া কলোনী জামে মসজিদ নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। 
বিজ্ঞাপন

শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগর সভপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও ফলক উন্মোচন করে মাদ্রাসাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, নূরানী তালিমুল কোরআন মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ, মাদ্রাসা পরিচালনা কমিটির ইউসুফ আলী, মাহবুব হোসেন, হাফেজ মুসতাক উপস্থিত ছিলেন।
👁️ 149 News Views
