২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে বীর শহীদদের স্মরণ

অন্যান্য এইমাত্র সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ গতকাল শুক্রবার ২৫ মার্চ, ভয়াল ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২২ উপলক্ষে শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ৯ টায় আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে সকল বীর শহীদদের স্মরণ করা হয়।


বিজ্ঞাপন

এ সময় মোমবাতি প্রজ্জ্বলন করেন মোঃ ইকবাল হোসেন অপু, সংসদ সদস্য, শরীয়তপুর-০১, মোঃ পারভেজ হাসান, জেলা প্রশাসক, শরীয়তপুর, এস. এম. আশরাফুজ্জামান, পুলিশ সুপার, শরীয়তপুর, অনল কুমার দে, সাধারন সম্পাদক, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ, পারভেজ রহমান, মেয়র, শরীয়তপুর পৌরসভা, শরীয়তপুর, মোঃ আক্তার হোসেন, অফিসার ইনচার্জ, পালং মডেল থানা, শরীয়তপুরসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও অন্যান্য ব্যক্তিবর্গ।

👁️ 151 News Views