কেএমপিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত কুচকাওয়াজ এর শুভ উদ্বোধন

অন্যান্য এইমাত্র সারাদেশ

মামুন মোল্লা ঃ শনিবার ২৬ মার্চ, সকাল ৮ টার সময় খুলনা জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন উপলক্ষে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

শনিবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জীবনে অনন্য একদিন।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উদযাপন অনুষ্ঠানের শুরুতে বেলুন, ফেস্টুন ও পায়রা উড্ডয়ন এবং কেক কাটা কর্মসূচির মধ্য দিয়ে শুভ উদ্বোধন ঘোষণা করেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন, এনডিসি।


বিজ্ঞাপন

খুলনা জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার-ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, স্কুল, কলেজ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠান, শিশু-কিশোর সংগঠন, কারারক্ষী, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শরীর চর্চা প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র পুলিশ কমিশনার জনাব মোঃ মাসুদুর রহমান ভূঞা, খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম (বার); অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) এসএম ফজলুর রহমান; অতিরিক্ত পুলিশ কমিশনার (এএন্ডও) সরদার রকিবুল ইসলাম, বিপিএম-সেবা; খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান তালুকদার এবং খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান-সহ রাজনৈতিক, সরকারী ও বেসরকারী প্রশাসনিক শীর্ষ কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারন জনগণ।

👁️ 108 News Views