চীনে কয়লা খনি বিস্ফোরণ, নিহত ১৪

আন্তর্জাতিক

ডেস্ক রিপোর্ট : দক্ষিণ-পশ্চিম চীনের একটি কয়লা খনিতে বিস্ফোরণে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে গুইঝো প্রদেশের গুয়াংলং খনিতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সাত খনি কর্মীকে নিরাপদে তুলে আনা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার ভোরে গুয়াংলং কয়লা খনিতে ২৩ শ্রমিক কাজ করছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে গুইঝো প্রদেশের ওই খনিতে এখনও দু’জন আটকে রয়েছে। অক্টোবরের পর থেকে চীনে পাঁচটি পৃথক খনি দুর্ঘটনায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়।


বিজ্ঞাপন
👁️ 128 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *