শিডিউলবিহীন ফ্লাইটে চোরাচালান বেশি

নিজস্ব প্রতিবেদক : শিডিউলবিহীন ফ্লাইটগুলোতে চোরাচালানের ঘটনা বেশি ঘটে। আর এসব ফ্লাইটকে সাধারণত ট্র্যাক করে থাকে কাস্টমসের গোয়েন্দারা। এরই ধারাবাহিকতায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মেলে প্রায় ১২ কেজি ওজনের চারটি স্বর্ণের বার। সোমবার রাজধানীর কাকরাইলে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. আবদুর রউফ এ কথা জানান। এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট বিজি-৪১৪৮ […]

বিস্তারিত

কামরাঙ্গীরচরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কামরাঙ্গীরচরে আদি বুড়িগঙ্গা দখল করে নির্মিত বহুতল ভবন উচ্ছেদে অভিযান চালাচ্ছে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। সোমবার সকাল ১০টার দিকে কালুনগর মৌজায় দ্বিতীয় দিনের মতো এ অভিযানে অংশ নিয়েছেন বিআইডব্লিউটিএ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। এর আগে, রোববার অভিযানের প্রথম দিনে অভিযানে দ্বিতল ভবন সহ ৩২ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর […]

বিস্তারিত

বাড়ছে বায়ুদূষণ, ডিসেম্বরে ঢাকায় ‘স্বাস্থ্যগত জরুরি অবস্থা’র শঙ্কা

নিজস্ব প্রতিবেদক : আবারও বাড়তে শুরু করেছে ঢাকার বাতাসে দূষণ। চলতি মাসের শুরুর দিকের তুলনায় শেষ দিকে তা অস্বাস্থ্যকর অবস্থায় এসে দাঁড়িয়েছে। রোববার যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্বের বায়ুমান যাচাই বিষয়ক প্রযুক্তি প্রতিষ্ঠান ‘এয়ার ভিজ্যুয়াল’এর বায়ুমান সূচক (একিউআই) অনুযায়ী বায়ু দূষণের মানমাত্রায় ঢাকার পয়েন্ট সকাল ৯টায় ছিল ১৫৬, অবস্থান ছিল ৩ নম্বরে। ওই সময়ে প্রথম অবস্থানে ছিল ভারতের […]

বিস্তারিত

দারিদ্র্য বিমোচনে দক্ষিণ এশীয় দেশগুলোর কাজ করা উচিত : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ক্ষুধা ও নিরক্ষরতার অভিশাপ থেকে মুক্ত করতে এবং এ অঞ্চলের জনগণের কল্যাণে কাজ করা উচিত। বাংলাদেশে নবনিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান আহমেদ সিদ্দিকী সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন। […]

বিস্তারিত

জন্মসনদ পেতে ভোগান্তি

সার্ভার জটিলতা   নিজস্ব প্রতিবেদক : সার্ভার জটিলতায় জন্মসনদ পেতে সাধারণ মানুষকে পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। শিশুদের স্কুলে ভর্তিসহ নানা প্রয়োজনে নিবন্ধন করতে পারছেন না নগরবাসী। অনেকে দিতে পারছেন না করোনার টিকা। উত্তর ঢাকার ১২টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্মনিবন্ধন সনদ নিতে হয়ে মহাখালীর আঞ্চলিক কার্যালয় থেকে। রোববার দিনভর এখানে জন্মনিবন্ধনের আবেদন জমা পড়ে প্রায় চারশ। কিন্তু, […]

বিস্তারিত

বাস কনডাক্টর থেকে ৫০ কোটি টাকার মালিক শাহিরুল

নিজস্ব প্রতিনিধি : বাস কনডাক্টর থেকে থেকে যেভাবে ৫০ কোটি টাকার মালিক হলেন শাহিরুল, কখনও মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কখনও হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিজেকে পরিচয় দিতো শাহিরুল। চাকরির লোভ দেখিয়ে হাতিয়ে নিতো টাকা। অবশেষে শনিবার (২৩ অক্টোবর) ধরা পড়লো র‌্যাবের হাতে। তাকে গ্রেফতারের সময় জব্দ করা হয় তিনটি বিদেশি পিস্তল, একটি […]

বিস্তারিত

সংখ্যালঘু সম্প্রদায়ের কাছে একটা প্রশ্নবোধক চিহ্ন?

নড়াইল সদর থানা ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদের এবারের নির্বাচন মো. রফিকুল ইসলাম, নড়াইল : নড়াইল সদর থানা ১২ নং বিছালী ইউনিয়ন পরিষদের এবারের নির্বাচন যেন বড়োধরণের একটা প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে এলাকার সংখ্যা লঘু সম্প্রদায়ের কাছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততোই উৎকন্ঠা, চিন্তা ও হতাশা যেন গ্রাস করেছে ইউনিয়নের সংখ্যা লঘু সম্প্রদায়ের […]

বিস্তারিত

বাকেরগঞ্জে টেন্ডার ছাড়া মালামাল বিক্রির অভিযোগ

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে ৫টি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে নিজস্ব প্রতিনিধি : উপজেলা কৃষি কর্মকর্তা, বাকেরগঞ্জ, বরিশাল ও অন্যান্যদের বিরুদ্ধে উপজেলা কৃষি অফিসের পুরাতন মালামাল টেন্ডার ব্যতিরেকে বিক্রয়পূর্বক অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, বরিশাল-এর সহকারী পরিচালক মোঃ হাফিজুর রহমান-এর নেতৃত্বে গতকাল রবিবার ২৪ অক্টোবর একটি অভিযান পরিচালনা করেছে […]

বিস্তারিত

বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ বিজয়ীদের লটারি

বিশেষ প্রতিবেদক : বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্য থেকে চূড়ান্ত লটারির মাধ্যমে ১০০ জন বিজয়ীকে পুরস্কারের জন্য নির্ধারণ করেছে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’। গতকাল ২৪ অক্টোবর রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু […]

বিস্তারিত

রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি : রবিবার ২৪ অক্টোবর পুলিশ লাইন্স নীলফামারী মাঠে সন্ধ্যা ৭ টায় পুলিশ সুপার,নীলফামারী মোহাম্মদ মোখলেছুর রহমান বিপিএম,পিপিএম রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন করেন। রংপুর রেঞ্জ আন্তঃজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত খেলোয়াড়, রেফারি ও দর্শকদের উদ্দেশ্যে পুলিশ সুপার,নীলফামারী বলেন সুস্থ দেহ,সুস্থ মন,সুস্থ পরিবেশ একটি সমাজের জন্য কাঙ্ক্ষিত বিষয়। আর […]

বিস্তারিত