নড়াইলের লোহাগড়া থানা  পুলিশের অভিযান :  একাধিক মামলার সাজাপ্রাপ্ত ১ জন আসামি গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : রফিকুল ইসলাম (নড়াইল) :  মাদক মামলায় ৯ (নয়) মাসের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও জুয়া আইনের মামলায় ৩ (তিন) দিনের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। এছাড়া আসামি সাদ্দাম হোসেনের নামে পৃথক পৃথক মামলায় আরো দুইটি জিআর ওয়ারেন্ট রয়েছে।


বিজ্ঞাপন

সে নড়াইল জেলার লোহাগাড়া থানার চাচই পশ্চিমপাড়া গ্রামের তৈয়েব শিকদার এর ছেলে। আজ বৃহস্পতিবার  ২৮ সেপ্টেম্বর, সকালে তাকে গ্রেফতার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলার লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  নাসির উদ্দিন এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ রবিউল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ সাকের আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল জেলার লোহাগড়া থানাধীন জয়পুর সিটি বাজার থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত  আসামিকে  আদালতে সোপর্দ করা হয়েছে।


বিজ্ঞাপন

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার  মোসাঃ সাদিরা খাতুন এর নির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *