ঢাকা-গোপালগঞ্জ রুটের নতুন ট্রেন লাইনে কিশোর গ্যাংয়ের তাণ্ডব: চরম আতঙ্কে যাত্রীরা, তদারকি নিয়ে প্রশ্ন ? 

​মোঃ সাইফুর রশিদ চৌধুরী  :  ঢাকা-গোপালগঞ্জ রুটের নতুন চালু হওয়া রেলপথে যাত্রীদের নিরাপত্তাহীনতা চরম আকার ধারণ করেছে। গতকাল ১৬ আগস্ট বিকেলে ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জগামী কমিউটার ট্রেনে কিশোর গ্যাংয়ের তাণ্ডব ও ইভটিজিংয়ের ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। রেল কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ নজরদারির অভাবে নতুন এই রেলপথের নিরাপত্তা এখন মারাত্মক […]

বিস্তারিত

গণপূর্তের আলমগীর খানকে ঘিরে অভিযোগের পাহাড়  :  সম্পদ, প্রকল্প ব্যয় ও স্বজনপ্রীতির অভিযোগে অনুসন্ধানের দাবি

নিজস্ব প্রতিবেদক  :  গণপূর্ত অধিদপ্তরের ই/এম পি অ্যান্ড ডি জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, সরকারি অর্থের অনিয়মিত ব্যয়, অস্বাভাবিক সম্পদ অর্জন এবং স্বজনদের মাধ্যমে ঠিকাদারি কার্যক্রমে প্রভাব বিস্তারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে লিখিত আবেদন করা হয়েছে।   গত […]

বিস্তারিত

১০ তলা ভবনের নামে ২ কোটি ৮০ লাখ টাকার ‘ভুয়া বিল’ : বাস্তবে ৮ তলা, নথিতে ১০ তলা! প্রকৌশলী হাসান শওকতকে ঘিরে দুর্নীতির চাঞ্চল্যকর অভিযোগ

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ে ১০ তলা ভবন নির্মাণ প্রকল্প ঘিরে উঠেছে সরকারি অর্থ আত্মসাৎ ও ভুয়া বিল উত্তোলনের গুরুতর অভিযোগ। অভিযোগের কেন্দ্রে রয়েছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) ঢাকা মেট্রো সার্কেলের প্রকৌশলী হাসান শওকত এবং সংশ্লিষ্ট একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযোগ অনুযায়ী, প্রায় ২ কোটি ৮০ লাখ টাকা মূল্যের এমন […]

বিস্তারিত

কিলো ফ্লাইটের কিংবদন্তি কমান্ডার সুলতান মাহমুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক  :  মহান মুক্তিযুদ্ধের বীর যোদ্ধা, ‘কিলো ফ্লাইট’-এর কিংবদন্তি কমান্ডার এবং বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম, এসিএসসি (অব.)-এর তৃতীয় মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বাংলাদেশ বিমান বাহিনী। এ উপলক্ষে শুক্রবার বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের মসজিদে বাদ জুমা তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন ও মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের […]

বিস্তারিত

“পেকু” ফিরোজ’কে ঘিরে বিদেশ সফর থেকে NDE-যোগ—গণপূর্তের বড় প্রকল্পে স্বার্থের সংঘাতের অভিযোগ !

গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী “পেকু” ফিরোজ হাসান।   নিজস্ব প্রতিবেদক  :  গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সংস্থাপন) কাজী মো. ফিরোজ হাসানকে ঘিরে একের পর এক গুরুতর অভিযোগ সামনে আসছে। দীর্ঘ ১৭ বছর একই বিভাগের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা, চাকরিজীবনের প্রায় পুরোটা সময় ঢাকায় অবস্থান, ১৭ দেশে কমপক্ষে ২৫ বার বিদেশ ভ্রমণ এবং সরকারি গুরুত্বপূর্ণ প্রকল্পে […]

বিস্তারিত

নরসিংদীতে রায়পুরা থানাকে দুটি গাড়ী উপহার দিলেন সাংসদ ইঞ্জি: আশরাফ উদ্দিন

সাইফুল ইসলাম রুদ্র, (নরসিংদী)  :  নরসিংদীর রায়পুরায় পুলিশিং কার্যক্রম জোরদার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রায়পুরা থানা পুলিশকে দুটি পিক-আপ ভ্যান উপহার দিয়েছেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। রোববার (১৬ আগস্ট) সকাল ১১টায় রায়পুরা থানা প্রাঙ্গণে ফিতা কেটে যানবাহন দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এর […]

বিস্তারিত

প্রতিটি থানায় আবাসন সুবিধাসহ ভবন নির্মাণ করবে সরকার : দুলু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি  :  দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, পুলিশ জনগণের নিরাপদ আশ্রয়স্থল। কোনো মানুষ যখন নিপীড়ন, অন্যায় বা বিপদের শিকার হন, তখন সবার আগে তিনি পুলিশের কাছে নিরাপত্তা ও আশ্রয় প্রত্যাশা করেন। মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা দিন-রাত অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করেন। তাই তাদের দায়িত্ব […]

বিস্তারিত

!! বেসরকারি খাতে জ্বালানি আমদানি  !! অর্থনীতির জন্য আশীর্বাদ নাকি নতুন চ্যালেঞ্জ  : জ্বালানি বাজারে প্রতিযোগিতা বাড়বে, নাকি তৈরি হবে নতুন সিন্ডিকেট ?

বিশেষ প্রতিনিধি  : বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী পরিবহন, বিদ্যুৎ উৎপাদন—প্রায় প্রতিটি খাতেই জ্বালানি তেলের প্রয়োজনীয়তা অপরিহার্য। ফলে জ্বালানি তেলের সরবরাহ ও মূল্য শুধু একটি বাণিজ্যিক বিষয় নয়; এর সঙ্গে সরাসরি যুক্ত মানুষের জীবনযাত্রার ব্যয়, শিল্পের উৎপাদন খরচ এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা। […]

বিস্তারিত

৩৮৫,৭২৫ থেকে ৩২,৪৭,২০০ টাকা: জোয়ার সাহারা ডিপোর একটি বাস ঘিরে : ‘মেরামত’ না অর্থ আত্মসাতের ছক ?

নিজস্ব প্রতিবেদক  : বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) জোয়ার সাহারা বাস ডিপোর একটি বাসকে কেন্দ্র করে মেরামত ব্যয়, যন্ত্রাংশের হিসাব, ইনভেন্টরি এবং বাস্তব কাজের মধ্যে বড় ধরনের অসঙ্গতির অভিযোগ উঠেছে। প্রাপ্ত নথিপত্রের চুলচেরা বিশ্লেষণে প্রশ্ন উঠছে—একই বাসের মেরামতের জন্য এক পর্যায়ে যেখানে প্রাক্কলিত ব্যয় ছিল মাত্র ৩ লাখ ৮৫ হাজার ৭২৫ টাকা, পরবর্তী সময়ে সেই […]

বিস্তারিত

আইইবির ফ্যামিলি লাউঞ্জে পরিবারসহ জ্যেষ্ঠ প্রকৌশলীকে লাঞ্ছনার অভিযোগ, প্রাণনাশের হুমকি

নিজস্ব প্রতিবেদক :  ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর ইআরসি ফ্যামিলি লাউঞ্জে স্ত্রী ও দুই শিশুসন্তানের সামনে জ্যেষ্ঠ প্রকৌশলী ইঞ্জিনিয়ার ফজলে রাব্বী রনিকে লাঞ্ছনা, গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নজরুল ইসলাম ও সুজাউদ্দিন সুজন নামে দুই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী প্রকৌশলী। ভুক্তভোগীর অভিযোগ, স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে আইইবির ইআরসি ফ্যামিলি […]

বিস্তারিত