নড়াইলে  ১ম বিভাগ ভলিবল লীগ (পুরুষ) ২০২৩-২০২৪ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized খুলনা খেলাধুলা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো : রফিকুল ইসলাম (নড়াইল) :  আজ শুক্রবার  ২ ফেব্রুয়ারি  বিকাল সাড়ে ৩ টায়  নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় ১ম বিভাগ ভলিবল লীগ (পুরুষ) ২০২৩-২০২৪ এর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগদান করেন নড়াইল জেলার পুলিশ সুপার ও নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোহাঃ মেহেদী হাসান। সমাপনী অনুষ্ঠানে আয়োজক কমিটি পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।

পরবর্তীতে তিনি খেলার উভয় দলের খেলোয়ারদের সাথে পরিচিত হন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পুলিশ সুপার  মোহাঃ মেহেদী হাসান তার বক্তব্যে বলেন, “নড়াইল জেলা পুলিশের সদস্যগণ ডিউটির ফাঁকে ফাঁকে পুলিশ লাইন্স মাঠে সব ধরনের খেলাধুলা করে। ভবিষ্যতে নড়াইল জেলায় অনুষ্ঠিতব্য সব ধরনের খেলায় নড়াইল জেলা পুলিশের একটি টিম থাকবে।” খেলা শেষে তিনি বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন।


বিজ্ঞাপন

এ সময় মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা প্রশাসক, নড়াইল ও সভাপতি, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা; প্রকৌশলী মানিক কুমার বিশ্বাস, সভাপতি, ভলিবল পরিষদ, নড়াইল জেলা ক্রীড়া সংস্থাসহ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞাপন
👁️ 107 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *