রংপুর জেলা ডিবি পুলিশের  অভিযান :  ৪৮ বোতল ফেন্সিডিলসহ দুইজন আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রংপুর সারাদেশ

নিজস্ব প্রতিনিধি (রংপুর) :  আজ মঙ্গলবার  ৩ ডিসেম্বর, দুপুর সাড়ে  ১২ টায়  রংপুর জেলা ডিবি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবু মোঃ সিদ্দিকুজ্জামান এঁর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ হুমায়ুন কবিরের সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী বিশেষ এক  অভিযান পরিচালনা করে।


বিজ্ঞাপন

উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে  গংগাচড়া থানাধীন ৬নং গংগাচড়া ইউপি’র চেংমারি মৌজাস্থ বালারঘাট টু গংগাচড়াগামী খাড়ারভাঞ্জ ব্রীজের উপর একটি ব্যাটারিচালিত অটো আটক পূর্বক বিধি মোতাবেক তল্লাশি করে যাত্রীবেশী অভিযুক্ত  মোছাঃ শ্যামলা বেগম (৪৫), পিতা- শাহার আলী, স্বামী- মোঃ হাসান আলী, সাং-হরেরাম, থানা-কালীগঞ্জ, জেলা-লালমনিরহাট এর দেহ শালীনতার প্রতি লক্ষ্য রেখে নারী ডিবিপুলিশ দ্বারা তল্লাশি করে অভিযুক্তের পরিহিত বোরকার ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত শরীরের সাথে বাঁধা অবস্থায় ৪৮ (আটচল্লিশ) বোতল ফেন্সিডিল জব্দ করে।

১নং অভিযুক্ত ২নং অভিযুক্ত মোঃ ফরিদুল ইসলাম (২০), পিতা- আব্দুল কাদের, সাং- উত্তর জাওরানী, থানা- হাতীবান্ধা, জেলা- লালমনিরহাট এর সহায়তায় ফেন্সিডিল নিজ শরীরে বহন করছিল মর্মে জানালে ২নং অভিযুক্তকেও আটক করা হয়।


বিজ্ঞাপন

আটককৃত অভিযুক্তদ্বয়কে নিয়ে জব্দকৃত মালামালসহ থানায় এসে এসআই হুমায়ুন কবির লিখিত অভিযোগ করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *