বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন  জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের

Uncategorized জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ

নিজস্ব প্রতিবেদক  :  গতকাল  মঙ্গলবার, ০৭ জানুয়ারি-, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া’র উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালে শুভ কামনা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।


বিজ্ঞাপন

গতকাল  এক শুভ কামনা বার্তায়, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান। একই সাথে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পরিবারবর্গ এবং বেগম খালেদা জিয়ার অনুসারীদের প্রতি সহমর্মিতা জানিয়েছেন তিনি।

শুভ কামনা বার্তায়, জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, দেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ। দেশ ও দেশের মানুষের মঙ্গলের জন্য তাঁর সুস্থতা জরুরী। মহান আল্লাহর রহমতে বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে দ্রুত সুস্থ্য হয়ে দেশে ফিরবেন, এমন আশাও প্রকাশ করেছেন তিনি।


বিজ্ঞাপন
👁️ 103 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *