চাখার সরকারি ফজলুল হক কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বরিশাল বিশেষ প্রতিবেদন রাজনীতি শিক্ষাঙ্গন সারাদেশ

রিয়াজুল ইসলাম বাচ্চু, (ঝালকাঠি) :  বাংলাদেশ জাতীয়তাবাদী বরিশাল জেলা ছাত্র দলের সিদ্ধান্ত অনুযায়ী চাখার ফজলুল হক (শের-ই বাংলা) সরকারি কলেজ ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।


বিজ্ঞাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা ছাত্রদলের সভাপতি তারেক আল ইমরান ও সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুল ইসলাম ইমরান,এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করেছেন।

গত ২৯ শে মে, বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, কর্তৃক পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন

চাখার ফজলুল হক (শের-ই বাংলা) সরকারি কলেজ ছাত্রদলের নতুন কমিটিতে সভাপতি মোঃ রিয়াদুল ইসলাম,সিনিয়র সহ-সভাপতি মোঃ রোহান,সহ-সভাপতি মোঃ নাইমুর রহমান,সহ-সভাপতি মোঃ হাসান,সহ-সভাপতি মুরাদ, সাধারণ সম্পাদক নূর নবী হাওলাদার,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক সমির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল,যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক সাজ্জাদ,সাংগঠনিক সম্পাদকঃ মোঃ তমজিদ নুসায়ের ,প্রচার সম্পাদক মোঃ সাওন,দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম।


বিজ্ঞাপন
👁️ 145 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *