শরণখোলায় সাপের কামড়ে এক নারীর মৃত্যু

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরণখোলা বাগেরহাট প্রতিনিধি  :  বাগেরহাটের শরণখোলা ফজিলা বেগম (৫৫) নামে এক মহিলা সাপের কামড়ে মৃত্যু হয়েছে। ১৬ জুলাই ভোর রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের গোলবুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


বিজ্ঞাপন

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উপজেলা ধানসাগর ইউনিয়নের বুলবুনিয়া গ্রামের বাসিন্দা মানিক গাজীর স্ত্রী ফজিলা বেগম বুধবার প্রকৃতির ডাকে সাড়া দিলে খুব ভোরে ঘুম থেকে উঠে ঘরের পিছনের দরজা খুলে বাহিরে বের হয়। হঠাৎ ঘর থেকে কিছুদূর গেলে কোন কিছু বোঝার আগেই বিষধর একটি সাপ ফজিলা বেগমের পায়ে ছোবল মারে।

এ সময় ফজিলা বেগমের ডাক চিৎকারে তার স্বামী মানিক গাজী ছুটে আসেন। মানিক গাজী দেখে তার স্ত্রীর সাপের কামড়ের জায়গায় সাপের দাঁত ভেঙে আছে। কয়েক মিনিটের মধ্যেই ফজিলা বেগম বমি করে নিস্তেজ হয়ে পড়েন।

এসময় তার স্বামী মানিক গাজী দ্রুত শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


বিজ্ঞাপন

এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ প্রিয় গোপাল বিশ্বাস বলেন ধারণা করা হচ্ছে বিষধর সাপে তাকে আঘাত করেছে। অথবা সাপের কামড়ের পর অনেক সময় নার্ভাস হয়ে হার্ট অ্যাটাক ও করতে পারে। ###


বিজ্ঞাপন
👁️ 221 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *