নাটোরের বনপাড়ায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় সব বড়দিন পালিত হয়েছে

Uncategorized ইতিহাস ঐতিহ্য গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ মাজহারুল ইসলাম,  (নাটোর)  : আজ ২৫ ডিসেম্বর বড় দিন হিসেবে উত্তরবঙ্গের সবচেয়ে বড় গির্জা বনপাড়ায় লোদের রানী মরিয়মের গির্জা প্রধান ধর্মীয় উৎসব হিসেবে আলোক সতজায় সজ্জিত করা হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ছোট থেকে শুরু করে সকল বয়সি খ্রিস্টান ধর্মাবলম্বীরা প্রার্থনার জন্য উপাসনালয়ে সমবেত হতে থাকে ।


বিজ্ঞাপন

এছাড়া খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা স্থান পরিদর্শন করে। এছাড়া জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার আব্দুল ওহাব বনপাড়া গির্জা পরিদর্শন করে। উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস ও ব্ড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুস সালাম গির্জা পরিদর্শন করেন।

খ্রিস্টান ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে তাদের উৎসব পালন করতে পারে এজন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসক আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ প্রদান করেন।


বিজ্ঞাপন

এছাড়াও জেলা জুড়ে সেনাবাহিনীর টহল জোরদার ছিল। উত্তরবঙ্গের ভেতর সবচেয়ে বড় গির্জা বনপাড়ায় অবস্থিত। যা বাংলাদেশের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গির্জা। আইন শৃঙ্খলার বাহিনীর সুন্দর অবস্থানের জন্য খ্রিস্টান ধর্মাবলম্বীরা আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছে।


বিজ্ঞাপন
👁️ 115 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *