সুন্দরবনের মুক্তিপনের দাবিতে দুই জলে অপহরণ করেছে বনদস্যুরা

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

শরলখোলা (বাগেরহাট) প্রতিনিধি  : পূর্বসুন্দরবনের শরণখোলা রেঞ্জের টিয়ারচর থেকে দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যুরা। ওই এলাকায় সক্রিয় থাকা জাহাঙ্গীর বাহিনী সদস্যরা তাদের অপহরণ করেছেন বলে অভিযোগ তুলেছেন স্থানীয় ও স্বজনরা। জেলেদের অপহরণের সময় মুক্তিপণের জন্য যোগযোগ করতে জেলেদের কাছে একটি মোবাইল নাম্বারও দিয়ে গেছেন বলে জানা গেছে।


বিজ্ঞাপন

১০ জানুয়ারি মধ্যরাতে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে রোববার মুঠোফোনে পরিচয় দিয়ে মুক্তিপণ চাওয়ার পর বিষয়টি নিশ্চিত করে বনদস্যুরা। অপহৃত জেলেরা হলেন‌, সাতক্ষীরা জেলার আশাশুনিয়া উপজেলার আবু হানিফ (৩৩) ও খায়রুল ইসলাম (৩২)। অপহৃত জেলেদের মহাজন মো. মিজান বহদ্দার রোববার দুপুরে মোবাইল ফোনে জানান, শনিবার রাত সাড়ে ১২ টার দিকে সুন্দরবনের টিয়ারচর এলাকায় নদীতে মাছ ধরার সময় বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা তাদের জেলেদের নৌকায় হামলা চালায়। এ সময় দুই জেলেকে জোরপূর্বক দস্যুদের ট্রলারে তুলে নিয়ে যায়।

অপহরণকারীরা মুক্তিপণের জন্য যোগাযোগ করতে অন্য জেলেদের কাছে একটি মোবাইল নম্বর দিয়ে গেছে।এ ঘটনায় শেলারচর এলাকার জেলেদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে বলে জানান মিজান বহদ্দার।শেলারচরের মৎস্য ব্যবসায়ী খুলনার আরিফ হোসেন মিঠু বলেন, গোটা সুন্দরবনে বনদস্যুদের তাণ্ডবে জেলে ও মৎস্যজীবীরা এখন দিশেহারা।


বিজ্ঞাপন

দস্যুদের বিকাশের মাধ্যমে চাঁদা দিয়ে মাছ ধরতে বাধ্য করছে বনদস্যুরা। তিনি আরও জানান, গত মাসেও জাহাঙ্গীর বাহিনী তার চারজন জেলেকে অপহরণ করে। পরে দুই লাখ টাকা মুক্তিপণ দিয়ে তাদের মুক্ত করা হয়েছে।


বিজ্ঞাপন

সুন্দরবনে বনদস্যু দমনে র‍্যাব ও কোস্টগার্ডের অভিযান জোরদারের দাবি জানান জেলে পরিবারের সদস্যরা।এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শেলারচর ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার আ. সবুর টিয়ারচর এলাকা থেকে দুই জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, টিয়ারচরে জেলে অপহরণের বিষয়ে তিনি শুনেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কোষ গার্ডের সহযোগিতা চেয়েছেন।

👁️ 202 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *