শরণখোলার খোন্তাকাটা ইউনিয়নে বিএনপির আয়োজনে ধানের শীষের পক্ষে জনসভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাগেরহাটের শরণখোলা উপজেলার খোন্তাকাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে ধানের শীষের পক্ষে নির্বাচনী জনসভা সভা অনুষ্ঠিত হয়েছে। ১লা ফেব্রুয়ারি বিকাল ৪ টায় উপজেলার খোন্তাকাটা হাই স্কুল মাঠে কয়েক হাজার নেতা কর্মী নির্বাচনী মিছিলসহ জনসভায় মিলিত হয়।


বিজ্ঞাপন

খোন্তাকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি মহিউদ্দিন শাজাহান এর সভাপতিত্বেও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বাগেরহাট-৪ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সোমনাথ দে বলেন, আপনারা আমাকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে আমি এমপি নির্বাচিত হয়ে এলাকা থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও ঘের দখল ইত্যাদি দূর করার চেষ্টা করব।

এ সময় আরো বক্তব্য রাখেন বিশেষ অতিথি শরণখোলা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাবেক সভাপতি খান মতিয়ার রহমান, জেলা কমিটির সদস্য এডভোকেট ফারহানা জাহান নিপা, উপজেলা বিএনপির সহ-সভাপতি আঞ্জুমান আরা আলো শরণখোলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন মিলন , সাবেক সাধারণ সম্পাদক মোল্লা ইসাহাক আলী, সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহজাহান দুলাল।


বিজ্ঞাপন

বক্তব্য রাখেন মোড়লগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি এফ এম শামীম, সাধারণ সম্পাদক রাসেল ফকির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাদল , বিএনপি নেতা মিজানুর রহমান উপজেলা যুবদল নেতা আবুল হোসেন, শহিদুল ইসলাম সোহাগ ও ‌ছাত্রদল নেতা শামীম শিকদার।


বিজ্ঞাপন
👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *