কেলিশহর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে বৃহত্তর সুন্নি জোট প্রার্থীর মোমবাতি ব্যাপক গনসংযোগ

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি  : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বৃহত্তর সুন্নী জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী ছৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু মঙ্গলবার পটিয়া কেলিশহর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন।


বিজ্ঞাপন

তিনি গণসংযোগ কালে মানুষের অকুন্ঠ ভালবাসায় সিক্ত হন এবং মোমবাতির প্রতি মানুষের যথেষ্ট সাড়া পান। তিনি সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী এবং বিভিন্ন ধর্মের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় , দোয়া ও আর্শিবাদ কামনা করেন এবং মোমবাতি প্রতীকে ভোট দেওয়ার জন্য আহবান জানান।

তিনি চাকরিচ্যুত ব্যাংকারদের চাকরিতে পুর্নবাসন সহ পটিয়ার উন্নয়ন সুশাসন বৈষম্য মুক্ত পটিয়া গড়ে তুলার অঙ্গিকার করেন, তিনি নির্বাচিত হলে ন্যায় বিচার প্রতিষ্টা করবেন সম্প্রদায় সম্প্রীতি বজায় রেখে পটিয়ার আপামর জনসাধারণের প্রত্যাশা পুরণের জন্য কাজ করবেন বলে দৃঢ় প্রত্যায় ব্যাক্ত করেন। গণসংযোগকালে তিনি বলেন প্রথমে আমার তিনটি লক্ষ্য শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়ন।


বিজ্ঞাপন

মোমবাতি প্রতীক বিজয়ী হলে আমি এই তিনটি বিষয়ে প্রথমে গুরুত্ব দেব। গণসংযোগে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট পটিয়া উপজেলা পূর্ব পরিষদের সহ সভাপতি মোহাম্মদ আখতার হোসেন,ফ্রন্ট নেতা আবুল হোসেন, যুবনেতা মোহাম্মদ জমির উদ্দীন, মো: সাইফুদ্দীন, মো: মহিউদ্দীন, জয়নুল আবেদীন এবং ইউনিয়ন ও ওয়ার্ড শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

এছাড়াও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা এবং বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পূর্ব ) পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত পটিয়া গড়তে পীরজাদা ছৈয়্যদ ইয়ার মুহাম্মদ পেয়ারু সাহেবকে মোমবাতি মার্কায় ভোট দেওয়ার জন্য সকলের প্রতি আহবান জানান।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *