বাগেরহাটের মোরেলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোঃ ফিরোজ আহমেদ, (বাগেরহাট)  : বাগেরহাটের মোড়েলগঞ্জে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে শিক্ষার মান উন্নয়ন ভালো ফলাফল অর্জন ও আদর্শ নাগরিক গড়ে তোলার লক্ষ্যে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে মিলনায়তন কক্ষে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আঃ ওদুদ হাওলাদার, এবং পবিত্র গীতা পাঠ করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক বেবী রায়। আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন রিয়াজ এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখলেন সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জাকির হোসেন।

আরো বক্তব্য রাখেন ইসলাম শিক্ষা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃ ছবীর আহমেদ আখন্দ, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ও কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ জসিম উদ্দিন, ইতিহাস বিভাগের প্রভাষক শিলা আক্তার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ আবুল কালাম।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে অভিভাবকদের মধ্য থেকে বিভিন্ন পয়েন্ট ও মতামত তুলে ধরেন মোঃ তারিকুল ইসলাম বেপারী। সাংবাদিক মোঃ ফিরোজ আহমেদ তালুকদার সহ অন্যান্য অভিভাবক বৃন্দ।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়ন ভালো ফলাফল অর্জন ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে অভিভাবকদের সাথে বিভিন্ন ধরনের মতামত বিভিন্ন দিক নির্দেশনা মূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। এবং আগামী দিনেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধ্যক্ষ সকল অভিভাবকদের আশ্বাস দেন এবং অভিভাবকদের ও তাদের সন্তানদের প্রতি দায়িত্বশীল হওয়ার জন্য আহ্বান জানান।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *