টাঙ্গাইলের ধনবাড়ির উপজেলায় জমি জমা সংক্রান্ত  বিরোধের জের  : আহত ৫ জন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোঃ দেলোয়ার হোসেন, (টাঙ্গাইল) : টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন বলিভদ্র ইউনিয়নের বাগুয়া গ্রামে জমি সংক্রান্ত মারামারিতে ৫ জন আহত হয়েছে, তাদেরকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। ঘটনাস্থলে ধনবাড়ী থানা পুলিশ উপস্থিত হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছ।


বিজ্ঞাপন

আহত ব্যক্তিদের পরিচয় যথাক্রমে,  মোঃ ঠান্ডু মিয়া। পিতারঃ মোঃ মফিজ উদ্দিন,।গ্রামঃ বাগুয়া। ধনবাড়ী, টাঙ্গাইল। মোঃ ফরিদ। পিতারঃ মোঃ ঠান্ডু মিয়া,  গ্রামঃ বাগুয়া। ধনবাড়ী, টাঙ্গাইল। নামঃ ফরিদা বেগম, স্বামীঃ মোঃ ঠান্ডু মিয়া।গ্রামঃ বাগুয়া। ধনবাড়ী, টাঙ্গাইল। ,মোঃ হযরত, পিতারঃ আমির আলী, গ্রামঃ বাগুয়া। ধনবাড়ী, টাঙ্গাইল। এবং ঝর্না আক্তার  স্বামীঃ আমির হোসেন, গ্রামঃ বাগুয়া।,ধনবাড়ী, টাঙ্গাইল।

জানা গেছে,  জমির মালিক পক্ষের আহত মোঃ ঠান্ডু মিয়া নিজ জমিতে ধান রোপন করতে গেলে জোরপূর্বক দখলকারী মোঃ জহির মাস্টার ( পিতাঃ হাবিবুর রহমান, গ্রাম: বাগুয়া, ধনবাড়ী, টাঙ্গাইল) তার দলবল নিয়ে জমির মালিক পক্ষের উপর হঠাৎ অতর্কিত হামলা করে হামলার শিকার হয়ে জমির মালিক পক্ষের ০৫ জন গুরুতর আহত হয়। আহতদেরকে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে তাদের অবস্থা আশংকা মুক্ত বলে জানা যায়।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *