নরসিংদীতেবিপুল পরিমাণ তাজা গুলি,ইয়াবা ও নগদ টাকা সহ গ্রেফতার দুই

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিনিধি, (নরসিংদী)  : আজ শনিবার  ৭ ফেব্রুয়ারী,  বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার তথ্যটি নিশ্চিত করেন।


বিজ্ঞাপন

আটককৃতরা হলেন, সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের উত্তর বাগহাটা গ্রামের জাকির মিয়া ও কাউসার মিয়া। এসময় তাদের কাছ থেক ১৪৯ রাউন্ড তাজা পিস্তলের গুলি,১ হাজার ৩৯৭ পিস ইয়াবা ট্যাবলেট,মাদক বিক্রির নগদ ৯ লাখ ৬ হাজার ৯৬০ টাকা,১০টি মোবাইল ফোন এবং ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান,শুক্রবার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল উত্তর বাগহাটা গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা জাকির ও কাউসারকে গ্রেফতার করতে সক্ষম হন যৌথ বাহিনী।


বিজ্ঞাপন

এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ,ইয়াবা, দেশীয় অস্ত্র ও নগদ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার কৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নরসিংদী মডেল থানায় পৃথক ২টি মামলা দায়ের করা হয়েছে । তাদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *