শরণখোলায় স্বপ্ন ছড়াচ্ছে আমের মুকুল

Uncategorized অর্থনীতি খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  : উপকূলীয় জনপদ শরণখোলায় এবার আম গাছে গাছে মুকুলে ভরে উঠেছে বাগান। হালকা রোদ আর অনুকূল আবহাওয়ায় কৃষকদের মুখে ফুটেছে আশার হাসি।


বিজ্ঞাপন

উপজেলার সাউথখালী ও রায়েন্দা এলাকায় ছোট-বড় বাগানে এখন মিষ্টি ঘ্রাণ ছড়াচ্ছে আমের মুকুল।

রায়েন্দা গ্রামের স্থানীয় কৃষক হারুন হাওলাদার বলেন গত বছর ঝড়-বৃষ্টিতে ক্ষতি হয়েছিল। এবার আবহাওয়া ভালো থাকলে ফলন ভালো হবে বলে আশা করছি।


বিজ্ঞাপন

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার বলেন, এ বছরে ১৫ হেক্টর জমিতে আম চাষ করা হচ্ছে। সঠিক পরিচর্যা ও কীটনাশক ব্যবস্থাপনায় কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন

সব মিলিয়ে আমের মুকুল ঘিরে শরণখোলায় নতুন স্বপ্নের বীজ বোনা হচ্ছে।##

👁️ 31 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *