গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত: বধ্যভূমিতে জেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন 

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

​গোপালগঞ্জ প্রতিনিধি.  :  গোপালগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস’। ১৯৭১ সালের ভয়াল কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতায় নিহত শহীদদের স্মরণে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়।


বিজ্ঞাপন

​আজ বুধবার সকাল ১০টা ৩০ মিনিটে সদর উপজেলা সংলগ্ন ‘জয়বাংলা পুকুর’ বধ্যভূমির স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের সম্মানে জেলা পুলিশের একটি চৌকস দল ‘গার্ড অব অনার’ প্রদান করে। রাষ্ট্রীয় এই সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান ও জেলা পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। শ্রদ্ধা নিবেদন ও পুষ্পমাল্য অর্পণ শেষে ২৫শে মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর হাতে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


বিজ্ঞাপন

​এরপর বেলা ১১টা ৩০ মিনিটে উপজেলা অডিটোরিয়ামে এক স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ উজ জামান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ হাবিবউল্লাহ ও জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান।


বিজ্ঞাপন

​স্মরণ সভায় বক্তারা ২৫শে মার্চের কালরাতের ভয়াবহতা এবং বীর শহীদদের আত্মত্যাগের স্মৃতি চারণ করেন। তারা বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে যেকোনো মূল্যে সমুন্নত রাখতে হবে।

বক্তারা নতুন প্রজন্মের কাছে গণহত্যার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে অর্জিত স্বাধীনতা রক্ষার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। দুপুর ১২টায় গোপালগঞ্জ পৌর পার্কে গনহত্যার দূলর্ভ আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

👁️ 46 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *