যশোরের শার্শায় জামায়াতের ঈদ পূর্ণমিলনী: “সব মানুষের এমপি হয়ে কাজ করতে চাই” — মাওলানা আজিজুর রহমান

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

ইব্রাহিম খলিল, শার্শা (যশোর) প্রতিনিধি :  যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বর্ণাঢ্য ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বিকাল ৪টায় উলাশী ইউনিয়নের সমন্ধকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

উলাশী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা শেরশাহ’র সভাপতিত্বে এবং মাওলানা আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-১ (শার্শা) আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা জামায়াত মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার তৈয়েবুর রহমান জাহাঙ্গীর এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম।


বিজ্ঞাপন

ইন্জিনিয়ার নেসার উদ্দীন অনুষ্ঠানে আরও উপস্থিত প্রভাষক তরিকুজ্জামান টনি, প্রভাষক মফিজুর রহমান, প্রভাষক রফিউদ্দিন রফি, মাওলানা জাহাঙ্গীর আলম, আবুল খায়েরসহ স্থানীয় নেতৃবৃন্দ। এতে বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।


বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন, “আমি শার্শা উপজেলার প্রায় সাড়ে চার লাখ মানুষের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি কোনো দল বা গোষ্ঠীর এমপি হয়ে নয়, বরং সকল মানুষের প্রতিনিধিত্ব করতে চাই।”

তিনি পলাশী ইউনিয়নের কন্যাদা,ধলদাহ, রামপুর ও লাউতারা এলাকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “দীর্ঘ ৩০ বছর ধরে এই এলাকার মানুষ স্বাধীনভাবে বসবাস করতে পারছে না। যখন যে দল ক্ষমতায় আসে, তখন অন্য দলকে এলাকা ছাড়তে হয়। এর ফলে নতুন করে সন্ত্রাসের জন্ম হয়।”

তিনি কন্যাদাবাসীর উদ্দেশ্যে বলেন, “আপনারা স্বৈরাচারী মনোভাব পরিহার করুন, মানুষের সাথে ভালোবাসা দিয়ে আচরণ করুন। সহনশীলতা ও ঐক্যের মাধ্যমে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলুন।”

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *