জয়পুরহাটের পাঁচবিবিতে জ্বালানি তেল কারসাজি রোধে ইউএনওর পদক্ষেপ গ্রহণ

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি  :  আমেরিকা-ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধে সারাবিশ্বের ন্যায় বাংলাদেশেও কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুদ ও ভোক্তাদের নিকট থেকে অতিরিক্ত দাম নেওয়া রোধে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম আহমেদ দাপ্তরিক কাজের পাশাপাশি নিয়মিত কাজ করছেন।


বিজ্ঞাপন

একইসঙ্গে পাঁচবিবির জন্য বরাদ্দকৃত জ্বালানি তেল সবার মাঝে সম বন্টনেও তিনি সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করেন। এলক্ষ্যে লাইসেন্সবিহীন যানবাহন ও হেলমেট বিহীন চালকদের নিকট তেল বিক্রয়ে নিষেধ করেন ফিলিং স্টেশন মালিকদের নির্দেশ দেন সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মহদোয়। সোমবার সকালে তিনি উপজেলার চান পাড়ায় অবস্থিত মেসার্স সাদ্দাম ফিলিং স্টেশন পরিদর্শন করেন।

যানবাহনে জ্বালানি তেল বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধে পেট্রোল পাম্পের কার্যক্রম নজরদারিতে সার্বক্ষণিক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়।


বিজ্ঞাপন

মো: আব্দুল মমিন মন্ডলকে নিয়োগ প্রদান করা হয়েছে। ফিলিং স্টেশনের হাউজে তেল মজুদ আছে কি না সেটাও সরেজমিনে দেখভাল করেন নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ মহদোয়।


বিজ্ঞাপন
👁️ 90 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *