পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট জব্দ, আটক ১

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত চট্টগ্রাম প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ রায়হান ইসলাম, (কক্সবাজার)  :  চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধভাবে মিয়ানমারে সিমেন্ট পাচারের চেষ্টাকালে ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।


বিজ্ঞাপন

এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত এ তথ্য জানান।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা।

এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫ লাখ ২৫ হাজার টাকা মূল্যের ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। অভিযানে সিমেন্ট বহনকারী বোটসহ একজনকে আটক করা হয়েছে।


বিজ্ঞাপন

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দ করা সিমেন্ট, বোট ও আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 18 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *