শায়েস্তাগঞ্জে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, ১ হাজার টাকা জরিমানা

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :  হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আব্দুল আলী (৩৮) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

শনিবার (২১ নভেম্বর) রাত ৭টার দিকে শায়েস্তাগঞ্জ উপজেলায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

এ সময় শায়েস্তাগঞ্জ থানা পুলিশের একটি দল আদালত পরিচালনায় সহযোগিতা করে। দণ্ডপ্রাপ্ত আব্দুল আলী চুনারুঘাট উপজেলার করিমপুর গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।

বর্তমানে তিনি শায়েস্তাগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নিজগাঁও এলাকার চরনূর আহমদে বসবাস করেন।


বিজ্ঞাপন

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভ্রাম্যমাণ আদালতে দণ্ড দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


বিজ্ঞাপন
👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *