নিজস্ব প্রতিবেদক : অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুল করিম রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ০৯ নভেম্বর ২০২০ খ্রি. সোমবার দুপুর ১৩.১৫ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মেধাবী এই কর্মকর্তার অকাল মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম (বার), পুলিশ সুপার, নারায়ণগঞ্জ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
👁️ 118 News Views
