মালয়েশিয়া থেকে ১০৭ অবৈধ অভিবাসী নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে

Uncategorized আইন ও আদালত আন্তর্জাতিক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি

আন্তর্জাতিক ডেস্ক   :  মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর (KLIA Terminal 1 ও Terminal 2) ব্যবহার করে মোট ১০৭ জন অবৈধ অভিবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন

ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে ছিলেন ৮৫ জন পুরুষ, ১৮ জন নারী, ২ জন ছেলে শিশু এবং ২ জন মেয়ে শিশু।

তাদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, ভিয়েতনাম ও লাওসসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন।

জানা গেছে, এর আগে তাদের ব্ল্যাকলিস্ট, ইমিগ্রেশন ভিসা-সংক্রান্ত সমস্যা এবং অন্যান্য অভিযোগে আটক করা হয়েছিল। পরবর্তী সময়ে পরিবারের সদস্য ও নিজ নিজ নিয়োগকর্তার সহযোগিতায় প্রত্যাবাসনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।


বিজ্ঞাপন

মালয়েশিয়ার ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এবং ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিজ্ঞাপন

প্রবাসীদের জন্য সতর্কবার্তা: মালয়েশিয়ায় অবস্থানকালে নিজের ভিসা ও ইমিগ্রেশন স্ট্যাটাস বৈধ রাখুন। কোনো ধরনের অবৈধ কাজে জড়াবেন না। আইন মেনে চলুন, নিরাপদে থাকুন।

👁️ 12 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *