ভোক্তার স্বার্থবিরোধী অপরাধে ইটভাটাসহ ১৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বানিজ্য

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকার ইটভাটায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে ইটের পরিমাপে কারচুপিসহ ভোক্তার স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ইটভাটাসহ ১৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাসুম আরেফিন, ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।

ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে ইটভাটা ছাড়াও বিভিন্ন বাজার তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। অভিযানকালে মোট ১৯ প্রতিষ্ঠানকে এক লাখ ৫৭ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বাজার তদারকিকালে মাস্ক, চাল, আলু, পেঁয়াজ ও ভোজ্যতেলের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ ও মূল্যতালিকা প্রদর্শনের বিষয়ে ব্যবসায়ীদের সচেতন ও সতর্ক করা হয়।


বিজ্ঞাপন

এ প্রসঙ্গে অধিদফতরের মহাপরিচালক (ডিজি) বাবলু কুমার সাহা বলেন, নিয়মতান্ত্রিক ও নৈতিকতার সাথে ব্যবসা পরিচালনাকারী সকল ব্যবসায়ীকে অধিদফতর সবসময় সাধুবাদ জানায়। ভোক্তা ও ব্যবসাবান্ধব একটি সুশৃঙ্খল বাজারব্যবস্থা গড়ে তোলার জন্য ব্যবসায়ীদের প্রতি উদাত্ত আহ্বান জানান তিনি।


বিজ্ঞাপন

এছাড়া মাস্ক পরার প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে পণ্য ক্রয়-বিক্রয়ের অনুরোধ জানান বাবলু কুমার সাহা।

👁️ 111 News Views