স্বাস্থ্য বিধি মেনে উৎসবমুখর পরিবেশে বই বিতরণ

শিক্ষাঙ্গন সারাদেশ

সরিষাবাড়ী প্রতিনিধি : সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ীতে সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ে স্বাস্থ্য বিধি মেনে উৎসবমুখর পরিবেশে জাতীয় বই দিবস পালিত হয়েছে।
উক্ত বই দিবসে উপস্হিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য বীরমুক্তি যোদ্ধা মোঃ আঃ হামিদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান সামাদ, শিক্ষক প্রতিনিধি মোঃ মোস্তাফিজুর রহমান ও অন্যান্য সকল শিক্ষক কর্মচারী বৃন্দ।
নবম শ্রেণির শিক্ষার্থী সানজিদা বলেন, নতুন বই পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান,সরকারি নির্দেশনা মোতাবেক যথা সময়ে বিনা মূল্যে বই ছাত্রী ও অভিভাবকদের মধ্যে বিতরণ করতে পেরে আমি সরকারের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানাচ্ছি।


বিজ্ঞাপন
👁️ 108 News Views