বিজিবির শীত বস্ত্র বিতরণ

সারাদেশ

নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরের হিলি সীমান্তে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (মঙ্গলবার) সকাল ১০ টায় হাকিমপুর (হিলি) ডিগ্রি কলেজ মাঠে জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।


বিজ্ঞাপন

২০ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফেরদৌস রহমান টিটো বলেন, ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ। এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।

তিনি আরও বলেন, সীমান্তের ৯ টি বিওপি ও ৩ টি বিশেষ ক্যাম্পে মোট ২ হাজার শীতার্তদের মাঝে কম্বল ও সোয়েটার বিতরণ করেছি।

 

👁️ 146 News Views