নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অভিযান

অপরাধ আইন ও আদালত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর মনিটরিং টিম বৃহষ্পতিবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর সম্মানিত সদস্য অধ্যাপক ড. মোঃ আব্দুল আলীম মহোদয়ের নেতৃত্বে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলায় অবস্থিত সি. পি. বাংলাদেশ কো: লি: এর ফুড প্রসেসিং ইউনিটে মনিটরিং কার্যক্রম করা হয়। এতে ময়মনসিংহ জেলার নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান, ময়মনসিংহ জেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ও ত্রিশাল উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শকসহ অন্যান্য সাপোর্টিং স্টাফরা উপস্থিত ছিলেন। অধ্যাপক ড. আব্দুল আলীম মহোদয়, সি.পি. বাংলাদেশ কো: লি: কে ফুড প্রসেসিং ইউনিটে উৎপাদিত খাদ্য পণ্যের নিরাপদতা বিষয়ে গুরত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন। তিনি তাদের নিরাপদ খাদ্য আইন, ২০১৩ এবং ইহার প্রবিধানসমূহ যথাযথভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করেন।


বিজ্ঞাপন

 

 

👁️ 122 News Views