১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডস : কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স’র জন্য গোল্ড জিতল গ্রামীণফোন

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ ঢাকা বানিজ্য বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক   :   দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ ‘টেলিকমিউনিকেশন কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে।


বিজ্ঞাপন

কর্পোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা, জবাবদিহিতা ও টেকসই ব্যবসায়িক কার্যক্রমে উচ্চ মান বজায় রাখার ধারাবাহিক অঙ্গীকারের স্বীকৃতিস্বরূপ গ্রামীণফোনকে এই সম্মাননা প্রদান করা হয়।

কঠোরভাবে সুশাসনের চর্চা, তথ্য প্রকাশে স্বচ্ছতা, নৈতিক ব্যবসায়িক আচরণ, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ এবং অংশীজনদের জন্য দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার ওপর ধারাবাহিক গুরুত্বারোপের মাধ্যমে কর্পোরেট সুশাসনের উচ্চ মানদণ্ড বজায় রাখছে গ্রামীণফোন। এই পুরস্কার সেই প্রচেষ্টারই প্রতিফলন।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের হাত থেকে গ্রামীণফোনের পক্ষে পুরস্কারটি গ্রহণ করেন চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক এবং কোম্পানি সেক্রেটারি এস.এম. ইমদাদুল হক। ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গত ১২ নভেম্বর রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

পুরস্কার গ্রহণের পর গ্রামীণফোনের চিফ ফিন্যান্সিয়াল অফিসার অটো মাগনে রিসব্যাক বলেন, “এই স্বীকৃতি পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। গ্রামীণফোনে সুশাসন বিষয়টি শুধু নিয়ন্ত্রক সংস্থার নিয়মকানুন মেনে চলার মধ্যে সীমাবদ্ধ নয়।


বিজ্ঞাপন

বরং আমরা কীভাবে সিদ্ধান্ত নিই, ব্যবসা পরিচালনা করি এবং আমাদের অংশীজনদের প্রতি জবাবদিহি নিশ্চিত করি- এমন প্রতিটি ক্ষেত্রে তা মিশে আছে। আস্থা অর্জন এবং টেকসই ও দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার ভিত্তি হিসেবে স্বচ্ছতা, নৈতিক ব্যবসায়িক চর্চা এবং দায়িত্বশীল সুশাসনের প্রতি আমাদের অঙ্গীকারকে আরও সংহত করলো এই পুরস্কার।”

কর্পোরেট সুশাসনে উৎকর্ষ প্রদর্শনকারী কোম্পানিগুলোকে স্বীকৃতি দিতে এবং কর্পোরেট খাতে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতাকে উৎসাহিত করার লক্ষ্যে আইসিএসবি ২০১৪ সালে বাংলাদেশে ‘কর্পোরেট গভর্ন্যান্স এক্সেলেন্স অ্যাওয়ার্ডস’প্রবর্তন করে।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *