বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার

সিলেট

নিজস্ব প্রতিনিধি : ০৮/০৪/২০২১খ্রি: তারিখ গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলাম এর নেতৃত্বে এসআই/স্নেহাশীষ পৈত্য, এসআই/কাজী রিপন সরকার, এসআই/নিবলু দাশ, এএসআই/আপন মিয়া, এএসআই/বিশ্বজিৎ দাশ, এএসআই/মো: দেলোয়ার হোসেন ও র্ফোসসহ রাত অনুমান ০৩:৪৫ ঘটিকায় দক্ষিণ সুরমা থানাধীন চকের বাজারস্থ পলাতক আসামী মো: আব্দুল মন্নান এর ভাড়া করা গুদাম ঘর হতে ভারতীয় পন্য বিভিন্ন রংয়ের শাড়ী, থ্রি পিছ, সিরিঞ্জ, চা-পাতা, ইমামী তৈল, সানস্ক্রিং ক্রিম, মেহেদী, ইচগার্ড ঔষধ সামগ্রী সহ অনুমান অর্ধ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মালামাল সহ পলাতক আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মো: মনিরুল ইসলাম, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।


বিজ্ঞাপন
👁️ 128 News Views