নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কলাবাগানের একটি ফ্ল্যাট থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই চিকিৎসকের নাম ডা. সাবিরা রহমান। সোমবার দুপুরের দিকে কলাবাগানের ৫০/১ নম্বর বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহেন শাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। ঘটনার বিষয়ে সম্পর্কে পরিবারের অন্যদের সঙ্গে কথা বলছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে। আলামত সংগ্রহে ফরেনসিক টিম কাজ করছে।’

👁️ 121 News Views
