বিএমপি’র অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অপরাধ

নিজস্ব প্রতিনিধি : সোমবার ৫ জুলাই, সন্ধ্যা সাড়ে ৭ টায় বিএমপি’র উপ-পুলিশ কমিশনার উত্তর কার্যালয়ে বিভাগীয় অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন, উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ মনজুর রহমান পিপিএম- বার। এ-সময় তিনি বিগত মাসের অপরাধ পর্যালোচনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে সেবার মান বৃদ্ধির জন্য থানার অফিসার ইনচার্জ সহ সংশ্লিষ্ট সকল অফিসারদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।

সহকারী পুলিশ কমিশনার এয়ারপোর্ট থানা মাসুদ রানার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা, সহকারী পুলিশ কমিশনার কাউনিয়া থানা মোঃ ইব্রাহিম হোসেন, অফিসার ইনচার্জ এয়ারপোর্ট থানা ও কাউনিয়া থানা সহ অন্যান্য অফিসারবৃন্দ।

 

 

👁️ 118 News Views