নিজস্ব প্রতিবেদক : মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৭৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. ওবায়দুর রহমান শুক্রবার বলেন, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসেব অভিযানে সাত হাজার ৫৯২টি ইয়াবা, ২৪০ পুরিয়া হেরোইন, ১০৬ বোতল ফেনসিডিল ও ২৯ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫১টি মামলা করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা ওবায়দুর রহমান।

👁️ 118 News Views
